আজ খুশি লাগছে, এই ভেবে যে, দীর্ঘ দিন ধরে, আমার প্রিয় পাঠকরা, জ্ঞানকোষের শাহীদ ভাই এবং বিভিন্ন কম্পিউটার ট্রেনিং সেন্টারের প্রশিক্ষকদের দাবী ছিল MS Office এর বহুল ব্যবহৃত সফটওয়্যার নিয়ে কম্বাইন্ড একটি বইয়ের। আজ বইটি এলো পাঠকের মাঝে।
বইটিতে আপাতত MS word, MS Excel, MS Access, MS Power point, Internet ও Windows সংযোজিত করা হলো। যদি পাঠকদের জন্য কোন কোন সফটওয়্যারের দাবী থাকে পর্যায়ক্রমে সেগুলিও সংযোজন করা হবে।
যে কোন ট্রেনিং সেন্টার বইটিকে কোর্স ম্যানেরিয়ালস হিসাবে ব্যবহার করতে চাইলে- তাদেরকে স্বাগতম। এ ব্যাপারে তাদের জন্য পাবলিশারের পক্ষ থেকে থাকছে-বিশেষ অফার। সরাসরি জ্ঞানকোষে পাবলিশারের সাথে যোগযোগ করুন।
বইটি 97, XP, 2002, 2003, 2007, & 2010 সকল ইউজার যেন ব্যবহার করতে পারেন সেভাবে লেখা হয়েছে। ব্যতিক্রমধর্মী কমান্ডগুলো ব্রাকেটের মধ্যে আলোচনা করা হয়েছে। ব্যতিক্রম ছবিগুলোও পাশাপাশি দেওয়া আছে। তবে একটি সফটওয়ার সমন্ধে সম্যক ধারনা লাভের জন্য এবং beginners দের জন্য, মেনু কমান্ড মনে রাখবার জন্য সহায়ক। মেনু কমান্ডের পাশাপাশি Alt এবং Keyboard কমান্ডগুলিও রইলো।
আর বরাবরের মতো এবারেও বলবো, আমি অতিরিক্ত আলোচনার বদলে ব্যবহারিক প্রয়োগে বিশ্বাসী। সেই উদ্দেশ্যেই বইটি প্রোজেক্ট করতে করতে সমস্ত মেনু এবং টুলবার শিখে ফেলার মত ব্যাপার। Teach yourself বা নিজে শিখুন- এ প্রক্রিয়া রপ্ত করার কৌশল আলোচনা করেছি বইটিতে।
এই বইয়ের পাঠক হিসেবে, আপনিই হচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সমালোচক বা মন্তব্যকারী। আর আপনাদের মন্তব্য আমার কাছে মূল্যবান, কারণ আপনিই বলতে পারবেন আপনার উপযোগী করে বইটি লেখা হলো কিনা অর্থাৎ বইটি কিভাবে পাবলিস হলে আরও ভাল হতো।
বাপ্পি আশরাফ
সূচিপত্র
* কম্পিউটারের সূচনা
* কম্পিউটার কি?
* কম্পিউটারের আবিস্কার
* কম্পিউটারের কাজ করার পদ্ধতি
* কম্পিউটারের বৈশিষ্ট
* কম্পিউটারের ব্যবহার
* কম্পিউটারের প্রকারভেদ
* PC এর প্রকারভেদ
* কম্পিউটারের সংক্ষিপ্ত ইতিহাস
* খৃষ্টপূর্ব ৫০০ বছর থেকে ২০০৮-এর মধ্যে কম্পিউটারের ধারাবাহিক অগ্রগতি
* অপারেটিং সিষ্টেম
* মাইক্রোসফট ইউন্ডোজ
* Word
* Microsoft Excel
* Microsoft Access
* মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট
* Microsoft Office Word 2010/2007
* Microsoft Office Excel 2010/2007
* Microsoft Office Powerpoint 2010/2007
* টাইপের নিয়ম
* ইন্টারনেট
* ইউন্ডোজ
* ইন্টারনেটে অর্থ উপার্জন
Reviews:
Post a Comment